খুলনায় বাড়ছে ডেঙ্গু, শিক্ষার্থীদের সচেতনতার হাতিয়ার করতে চায় কেসিসি

খুলনা সংবাদদাতা

সারাদেশ

খুলনা মহানগরীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সংক্রমণ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়ার

2026-08-31T19:23:13+00:00
2026-08-31T19:23:13+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
খুলনায় বাড়ছে ডেঙ্গু, শিক্ষার্থীদের সচেতনতার হাতিয়ার করতে চায় কেসিসি
খুলনা সংবাদদাতা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:২৩ পিএম 
সংগৃহীত ছবি
খুলনা মহানগরীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সংক্রমণ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)।

সোমবার (৩১ আগস্ট) সকালে নগরীর সোনাডাঙ্গা পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এসব কথা বলেন।

কেসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী তিন মাস আগে থেকেই কার্যক্রম শুরু করা হয়েছে। নগরীর সড়ক, ড্রেন ও বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি নাগরিকদের সচেতন করতেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এরপরও ডেঙ্গু সংক্রমণ কমাতে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, শুধু রাস্তা ও ড্রেন পরিষ্কার রাখলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রতিটি বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না। ঝোপঝাড় পরিষ্কার করার পাশাপাশি বদ্ধ পানি দ্রুত অপসারণ করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিবার ও বন্ধুমহলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে পারে।

শিক্ষকদের প্রতি সপ্তাহে অন্তত একদিন নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস পরিষ্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই যদি পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি করা যায়, তাহলে সংক্রমণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন কেসিসি প্রশাসক।

অনুষ্ঠানে ডেঙ্গু বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কেসিসি প্রশাসক।

অনুষ্ঠানে সোনাডাঙ্গা পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়সহ সোনাডাঙ্গা থানা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা অংশ নেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান।

এ ছাড়া কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, কনজারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খান, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ, শেখ জামিরুল ইসলাম জামিল, কেসিসির সাবেক কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনাসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: