
এ সময় হাসপাতালের প্রধান ফটক থেকে শুরু করে জরুরি বিভাগ, বহির্বিভাগ (আউটডোর), ওয়ার্ড এবং আঙিনার চারপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি আগাছাও ছাঁটাই করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, “হাসপাতাল হচ্ছে সেবার জায়গা। রোগীরা এখানে সুস্থ হওয়ার জন্য আসেন। তাই হাসপাতালের পরিবেশ অবশ্যই পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে হবে। ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের কোনো বিকল্প নেই। এটি একটি চলমান প্রক্রিয়া হিসেবে অব্যাহত থাকবে।”
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, সিনিয়র সহসভাপতি আবু তাহের আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহাবুব আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল হুদা খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমরান হাবিব, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ, ওসি (তদন্ত) অসীম কুমারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিকরা।
অভিযান শেষে হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনের এমন তৎপরতায় হাসপাতালে আসা রোগী ও তাঁদের স্বজনরা উপকৃত হবেন।