সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে যুবককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম ওরফে জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রবিবার (৩০ আগস্ট)দিবাগত রাত

2026-08-31T15:24:07+00:00
2026-08-31T15:24:07+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে যুবককে কুপিয়ে হত্যা
চট্টগ্রাম সংবাদদাতা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩:২৪ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম ওরফে জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (৩০ আগস্ট)দিবাগত রাত ২টার দিকে উপজেলার ১৪ নম্বর পুরানগড় ইউনিয়নের ভাঙারগোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহেদুল ইসলাম ওই এলাকার বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এরপর দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে জাহেদকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে আশশেফা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, নিহত জাহেদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। তবে প্রতিশোধ বা হয়রানির আশঙ্কায় এ বিষয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে সাহস করেননি বলে জানান তারা। এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন জাহেদের স্ত্রী। তিনি বলেন, ‘আমার স্বামী কোনো অন্যায় করেননি। যারা আমার কোলের শিশুকে এতিম এবং আমাকে বিধবা করেছে, আমি তাদের ফাঁসি চাই। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, আমার স্বামীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক।’

আজ সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: