চাঁপাইনবাবগঞ্জে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসন

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবীনগরের চরচাকলা এলাকায় বিলের পানিতে গোসল করতে গিয়ে একইসঙ্গে পাঁচ শিশু কন্যার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারগুলোর

2026-08-30T14:57:16+00:00
2026-08-30T14:57:16+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসন
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ২:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবীনগরের চরচাকলা এলাকায় বিলের পানিতে গোসল করতে গিয়ে একইসঙ্গে পাঁচ শিশু কন্যার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী চরচাকলা গ্রামে নিহত শিশুদের বাড়িতে যান। এ সময় তিনি স্বজনদের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জেলা প্রশাসক নিহত শিশুদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের এই কঠিন সময়ে জেলা ও উপজেলা প্রশাসন পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। একই সঙ্গে তিনি শোকাহত অভিভাবকদের ধৈর্য ধারণের শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শিশুদের পরিবারগুলোর হাতে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

যেভাবে প্রাণ গেল ৫ শিশুর

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট শুক্রবার দুপুরে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা মরা নদীসংলগ্ন বিলের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়।

নিহতরা হলো, দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামের মো. মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), মো. নিজাম উদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং মো. শরিফুল ইসলামের মেয়ে শরিফা (১১)।

একসঙ্গে পাঁচ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চরচাকলা গ্রামের পরিবেশ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: