রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ। শুক্রবার (২৮ আগস্ট)সকালে ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় এ মিছিল

2026-08-28T20:34:29+00:00
2026-08-28T20:34:29+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৮:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ভোলার বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ মিছিলের আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন কুতুবা ইউনিয়ন ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মহিবউল্যাহ পঞ্চায়েত।

মিছিল থেকে অংশগ্রহণকারীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। কয়েক মিনিট ধরে মহাসড়কে মিছিল ও স্লোগান দেওয়ার পর তারা দ্রুত এলাকা ত্যাগ করেন।

মহিবউল্যাহ পঞ্চায়েত বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে আসার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তাঁর প্রত্যাবর্তন সফল করতে আমরা মৃত্যুর ঝুঁকি নিয়ে রাজপথে আছি।’

মিছিলের বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: