ফটিকছড়িতে চার দফা দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে চার দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন চা শ্রমিকরা। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার বারমাসিয়া চা

2026-08-28T18:07:19+00:00
2026-08-28T18:07:19+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফটিকছড়িতে চার দফা দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:০৭ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের ফটিকছড়িতে চার দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন চা শ্রমিকরা। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার বারমাসিয়া চা বাগান এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে চা শ্রমিকরা দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ বার্ষিক মজুরি বৃদ্ধি প্রত্যাহার, ভূমির অধিকার নিশ্চিত করা এবং চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা ন্যায্য মজুরি ও বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সীমিত আয়ে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় শ্রমিকদের জীবনমান বিবেচনায় দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, চা মালিক সমিতি সরকারের কাছে শ্রমিকদের মজুরি নিয়ে যে তথ্য উপস্থাপন করেছে, তার সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার মিল নেই। তাদের দাবি, শ্রমিকরা দৈনিক ৫০০ টাকা মজুরি দাবি করলেও মালিক সমিতির পক্ষ থেকে সরকারের কাছে শ্রমিকদের ৫৭২ টাকা মজুরি দেওয়া হচ্ছে বলে তথ্য উপস্থাপন করা হয়েছে।

চা শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের প্রকৃত আয় ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা তাদের দুর্ভোগ আরও বাড়াবে। তাই চার দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা বাবু তপন দত্ত। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান। কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম ভ্যালির সাবেক সভাপতি প্রদীপ দাস।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন পঞ্চায়েত কমিটির সভাপতি অপু কর্মীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাদল মুন্ডা, পরেশ মুন্ডা, তপন কুর্মী, সিন্ধুবালা কুর্মী, অসীম তুরি, মোহাম্মদ মোরশেদ, রাজিব, রফিক উদ্দিন, ললিতা কুর্মী, সৈকত কুর্মী, যমুনা কুর্মী, দীপু কুর্মীসহ চা শ্রমিক নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনমান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: