চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল ঘিরে চাঞ্চল্য

অনলাইন ডেস্ক

রাজনীতি

চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৮ আগস্ট) সকালে কয়েক মিনিটের ওই মিছিলের

2026-08-28T18:03:58+00:00
2026-08-28T18:03:58+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল ঘিরে চাঞ্চল্য
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৬:০৩ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৮ আগস্ট) সকালে কয়েক মিনিটের ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে অনন্যা আবাসিক এলাকার পাশ দিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল বের করে। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন স্লোগান দেন। পরে তারা কুয়াইশ সড়কের দিকে চলে গিয়ে দ্রুত সেখান থেকে সরে পড়েন।

মিছিলের ভিডিও ও ছবিতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

জানা গেছে, রাউজান উপজেলা ছাত্রলীগের সংগঠক হিসেবে পরিচিত আসিফ তুষারের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। এতে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। মিছিলে জুলাই গণঅভ্যুত্থান ঘিরে একাধিক হত্যা মামলায় কারাবন্দি সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছবিসংবলিত ব্যানারও দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে মিছিলকারীদের সড়ক দিয়ে স্লোগান দিতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মিছিলটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েক মিনিটের মধ্যেই অংশগ্রহণকারীরা দ্রুত স্থান ত্যাগ করেন।

এদিকে মিছিলের বিষয়ে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম। তিনি বলেন, মিছিল সম্পর্কে তিনি কিছু জানেন না।

উল্লেখ্য, বাংলাদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যেই চট্টগ্রাম নগরীতে সংগঠনটির নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: