শার্শায় ক্লিনিকের পেছনে দুই বস্তা গাঁজা, উদ্ধার ১২ কেজি

শার্শা (যশোর) সংবাদদাতা

সারাদেশ

যশোরের শার্শায় একটি কমিউনিটি ক্লিনিকের পেছন থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দুই

2026-08-28T16:36:15+00:00
2026-08-28T16:36:15+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শার্শায় ক্লিনিকের পেছনে দুই বস্তা গাঁজা, উদ্ধার ১২ কেজি
শার্শা (যশোর) সংবাদদাতা
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৪:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
যশোরের শার্শায় একটি কমিউনিটি ক্লিনিকের পেছন থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দুই বস্তা গাঁজা ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শিকাপুর কমিউনিটি ক্লিনিকের পেছনে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শিকাপুর কমিউনিটি ক্লিনিকের আশপাশ দিয়ে বড় একটি মাদকের চালান পাচার হবে, গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পায় পুলিশ। পরে পুলিশের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়।

একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের কাছে থাকা দুই বস্তা গাঁজা ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তা দুটি উদ্ধার করে। তল্লাশি করে সেখানে মোট ১২ কেজি গাঁজা পাওয়া যায়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে প্রাথমিকভাবে পলাতক আসামিদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: