বন্যার ভয়াল থাবায় নেপাল-তিব্বত, নিহত ৩৩০; নিখোঁজ প্রায় ১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ জনে দাঁড়িয়েছে। এখনো প্রায় এক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে

2026-08-27T18:04:03+00:00
2026-08-27T18:04:03+00:00
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
বন্যার ভয়াল থাবায় নেপাল-তিব্বত, নিহত ৩৩০; নিখোঁজ প্রায় ১ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:০৪ পিএম 
নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান/ ছবি: এএফপি
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০ জনে দাঁড়িয়েছে। এখনো প্রায় এক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে দুর্গম এলাকাগুলোতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

বন্যায় নিখোঁজদের মধ্যে অন্তত ৭০০ বিদেশি পর্যটক রয়েছেন বলে জানা গেছে। ভয়াবহ স্রোতে এমন একটি গুরুত্বপূর্ণ সড়ক ভেসে গেছে, যেটি দিয়ে বিপুলসংখ্যক পর্যটক, পর্বতারোহী ও তীর্থযাত্রী যাতায়াত করতেন।

নিখোঁজদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। দুর্গম শহর ও উপত্যকায় আটকে পড়া মানুষের কাছে হেলিকপ্টারের মাধ্যমে খাবার, তাঁবু ও অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ধ্বংসস্তূপ ও পানির স্রোত থেকে মানুষের বেঁচে যাওয়ার কয়েকটি ঘটনাও সামনে এসেছে। এতে উদ্ধারকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, হিমবাহ ধসে পড়ার কারণেই আকস্মিক এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধারকারী দলগুলো নিখোঁজদের সন্ধান ও আটকে পড়া মানুষদের নিরাপদে সরিয়ে নিতে অভিযান অব্যাহত রেখেছে। দুর্গম ভূখণ্ড ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে সংশ্লিষ্টদের।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: