দাবানলের আগুনের গ্রাসে আলজেরিয়া, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৪ জন। আগুনের তীব্রতা বাড়তে থাকায়

2026-08-27T20:21:30+00:00
2026-08-27T20:21:30+00:00
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
দাবানলের আগুনের গ্রাসে আলজেরিয়া, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৮:২১ পিএম 
সংগৃহীত ছবি
আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৪ জন। আগুনের তীব্রতা বাড়তে থাকায় ক্ষতিগ্রস্ত এলাকার বেশ কয়েকটি পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ সায়ুদ এ তথ্য জানান। তিনি বলেন, জিজেল প্রদেশে পাঁচজন, বেজাইয়া প্রদেশে চারজন এবং তিজি ওজু প্রদেশে তিনজনের মৃত্যু হয়েছে।

দাবানলে আহত ৫৪ জনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। বেজাইয়া প্রদেশের একটি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বুধবার দেশটির সিভিল প্রোটেকশন দলগুলো মোট ১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত করেছে। এর মধ্যে শুধু বেজাইয়া প্রদেশেই ৩৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতোমধ্যে ১৮টি আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

স্কিকদা, এল তারফ, বুইরা, তিজি ওজু এবং তেবেসা প্রদেশের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে বেজাইয়ার ১৮টি এলাকায় এখনও আগুন জ্বলছে। পাশাপাশি জিজেল প্রদেশের ১২টি পৌরসভায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা।

আগুনের তীব্রতা থেকে রক্ষা পেতে অনেক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে ঘন ধোঁয়ার মধ্যে বাসিন্দাদের একটি পোস্ট অফিসে আশ্রয় নিতে দেখা গেছে।

এদিকে আলজেরিয়া ও প্রতিবেশী তিউনিসিয়ায় তীব্র তাপপ্রবাহ চলছে। অতিরিক্ত গরম, শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে অঞ্চলটিতে দাবানলের ঝুঁকি বেড়েছে।

আলজেরিয়ায় প্রতি বছর গ্রীষ্মকালে বড় ধরনের দাবানল দেখা যায়। সাম্প্রতিক বছরগুলোতে তীব্র তাপমাত্রা, খরা ও শক্তিশালী বাতাসের কারণে এসব দাবানল আরও ভয়াবহ হয়ে উঠছে।

সূত্র: আল জাজিরা


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: