নেপাল-তিব্বতে মৃত্যুর মিছিল, নিখোঁজ দেড় হাজারের কাছাকাছি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা ও সংশ্লিষ্ট দুর্যোগে অন্তত ৩৫টি দেশের নাগরিক নিখোঁজ হয়েছেন। বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও

2026-08-27T17:14:30+00:00
2026-08-27T17:14:30+00:00
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
নেপাল-তিব্বতে মৃত্যুর মিছিল, নিখোঁজ দেড় হাজারের কাছাকাছি
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:১৪ পিএম 
নেপালে গতকাল বুধবার আকস্মিক বন্যা ও ভূমিধসের পর একজন বয়স্ক নারীকে উদ্ধার করা হয়েছেছবি: রয়টার্স
নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা ও সংশ্লিষ্ট দুর্যোগে অন্তত ৩৫টি দেশের নাগরিক নিখোঁজ হয়েছেন। বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও নেপাল ট্যুরিজম বোর্ডের হিসাবের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মোট ১ হাজার ৩৮১ জনের এখনো সন্ধান পাওয়া যায়নি। তবে রয়টার্সের হিসাবে নিখোঁজের সংখ্যা প্রায় দেড় হাজার।

এদিকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নেপাল ও তিব্বত মিলিয়ে ২৯২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে নেপালে ২৮৯ জন এবং তিব্বতে তিনজন নিহত হয়েছেন।

দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত নেপালে ২৮৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে পুলিশ। পুলিশের মুখপাত্র অবি নারায়ণ কাফলের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া মরদেহের মধ্যে চিতওয়ানে ১০৮, নওয়ালপরাসি ইস্টে ৬২, ধাদিংয়ে ২৭, গোরখায় ২০, রাসুওয়ায় ১৭, নওয়ালপরাসি ওয়েস্টে ১৫, নুয়াকোটে ১২ এবং তানাহুনে ৯ জন রয়েছেন।

অন্যদিকে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, তিব্বতে তিনজনের মৃত্যু হয়েছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের বাসিন্দা, নিরাপত্তাকর্মী এবং দেশি-বিদেশি পর্যটক মিলিয়ে অন্তত ৮২৬ জনের খোঁজ এখনো পাওয়া যায়নি।

সিনহুয়ার তথ্য অনুযায়ী, তিব্বতে আরও ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে।

এএফপির প্রকাশিত নাগরিকত্বভিত্তিক তালিকায় নিখোঁজদের মধ্যে ১২৭ জন নেপালি, ১৭৮ জন ভারতীয়, ১০০ জন চীনা, ৬৪ জন মার্কিন এবং ৫৩ জন ইউক্রেনের নাগরিক রয়েছেন।

এ ছাড়া মালয়েশিয়ার ৫০, অস্ট্রেলিয়ার ৩৪, যুক্তরাজ্যের ৩৩, কানাডার ২৫, দক্ষিণ কোরিয়ার ৯, সিঙ্গাপুরের ৯, জার্মানির ৮, রাশিয়ার ৮, দক্ষিণ আফ্রিকার ৬, লাটভিয়ার ৬, জাপানের ৫, নিউজিল্যান্ডের ৫, ফ্রান্সের ৪ ও স্পেনের ৪ জন নিখোঁজ রয়েছেন।

তালিকায় বেলজিয়ামের ৩, পর্তুগালের ২, নেদারল্যান্ডসের ২, ইতালির ২, আয়ারল্যান্ডের ২, কাজাখস্তানের ২ এবং হাঙ্গেরির ২ নাগরিকও রয়েছেন। এছাড়া বেলারুশ, বুলগেরিয়া, ফিনল্যান্ড, ইসরায়েল, লিথুয়ানিয়া, ফিলিপাইনস, সার্বিয়া, সুইডেন ও সুইজারল্যান্ডের একজন করে নাগরিক নিখোঁজ রয়েছেন।

এএফপি জানিয়েছে, পর্বতারোহণ ও পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক পর্যটক নেপালে যান। পাশাপাশি তীর্থযাত্রার জন্যও অনেক বিদেশি নেপালে অবস্থান করেন। ফলে ভয়াবহ দুর্যোগে নিখোঁজদের তালিকায় বিদেশি নাগরিকের সংখ্যাও বেশি।

তবে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের পর উদ্ধার কার্যক্রম চলার সঙ্গে সঙ্গে নিহত ও নিখোঁজের সংখ্যা পরিবর্তিত হতে পারে। উদ্ধার হওয়া মরদেহের সঙ্গে নিখোঁজদের তালিকা মিলিয়ে দেখা, দ্বৈত নাগরিকদের দুইবার গণনা এবং দুর্যোগের সময়ের বিশৃঙ্খলার কারণে পরিসংখ্যানে ওঠানামা হতে পারে বলে জানিয়েছে এএফপি।

চীন থেকে প্রকাশিত নিখোঁজদের পরিসংখ্যান জাতীয়তার ভিত্তিতে আলাদা করা হয়নি। এর আগে বিভিন্ন সংগঠন ও পর্যটন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিখোঁজের আলাদা হিসাব দেওয়া হয়েছিল।

ট্রেকার্স সোসাইটি ৭৭ জন, কৈলাশ জার্নি ২৬ জন এবং রিচা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আটজন নিখোঁজের তথ্য জানিয়েছিল। বৃহস্পতিবার নেপাল ট্যুরিজম বোর্ডের প্রকাশিত নতুন হিসাবের সঙ্গে এসব ব্যক্তি অন্তর্ভুক্ত হয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

দুর্যোগের পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফলে আগামী সময়ে নিহত ও নিখোঁজের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: