ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, পরিবারে শোকের মাতম

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

সারাদেশ

জামালপুরের মাদারগঞ্জে সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজহার আলী মন্ডল (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট)

2026-08-27T17:49:31+00:00
2026-08-27T17:49:31+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, পরিবারে শোকের মাতম
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
জামালপুরের মাদারগঞ্জে সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজহার আলী মন্ডল (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়নের চর শুভগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজহার আলী মন্ডল ওই এলাকার মৃত তফিল মন্ডলের ছেলে। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে ধানক্ষেতে ফিতা দিয়ে পানি দেওয়ার জন্য সেচপাম্প চালু করতে যান আজহার আলী। মোটরের সুইচে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে জামালপুরে রেফার করেন। পরে জামালপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আজহার আলী মন্ডলকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই ভুট্টো মন্ডল বলেন, মোটরসহ পুরো জায়গাটিই বিদ্যুতায়িত হয়ে ছিল। কলের হাতলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কারেন্ট শক করে তিনি পড়ে যান।

স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান মিষ্টার বলেন, সকাল ৭টার পর মোটরচালিত সেচপাম্প চালাতে গিয়ে আজহার আলী বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক জামালপুরে পাঠালে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: