জাকির মুন্সির বিরুদ্ধে মামলায় নতুন মোড়, অধিকতর তদন্ত চেয়ে নারাজি

শরীয়তপুর সংবাদদাতা

সারাদেশ

শরীয়তপুরের নড়িয়া থানার আলোচিত একটি মামলায় অধিকতর ও নিরপেক্ষ তদন্তের দাবিতে আদালতে নারাজি আবেদন করেছেন মামলার বাদী মো. ফাহিম জমাদার।

2026-08-27T17:27:32+00:00
2026-08-27T17:27:32+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জাকির মুন্সির বিরুদ্ধে মামলায় নতুন মোড়, অধিকতর তদন্ত চেয়ে নারাজি
শরীয়তপুর সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:২৭ পিএম 
সংগৃহীত ছবি
শরীয়তপুরের নড়িয়া থানার আলোচিত একটি মামলায় অধিকতর ও নিরপেক্ষ তদন্তের দাবিতে আদালতে নারাজি আবেদন করেছেন মামলার বাদী মো. ফাহিম জমাদার। মামলায় মব জাস্টিসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আসামি হিসেবে আওয়ামী লীগের ইউনিয়ন সদস্য, নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য জাকির হোসেন মুন্সী এবং তাঁর বড় ভাই ফয়জুল হাসান বাদল মুন্সীর নাম রয়েছে বলে জানিয়েছে বাদীপক্ষ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) শরীয়তপুরের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার বাদী মো. ফাহিম জমাদার এ নারাজি আবেদন দাখিল করেন। মামলাটির নম্বর ৫৩/২৫।

বাদী ফাহিম জমাদারের অভিযোগ, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিপক্ষের অনুকূলে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন। ওই প্রতিবেদনে অসন্তুষ্ট হয়ে তিনি অধিকতর ও নিরপেক্ষ তদন্তের আবেদন করেন।

বাদীর দাবি, আসামিরা প্রভাবশালী হওয়ায় তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করে বারবার মামলা থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করছেন। তদন্তে ঘটনার প্রকৃত তথ্য, গুরুত্বপূর্ণ আলামত এবং প্রত্যক্ষদর্শী সাক্ষীদের বক্তব্য যথাযথভাবে গুরুত্ব দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

বাদীপক্ষের আইনজীবী আদালতে দাবি করেন, প্রভাবশালী আসামিদের কারণে তদন্ত প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব ও গাফিলতির অভিযোগ উঠেছে। প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে মামলাটি পুনরায় অধিকতর তদন্তের প্রয়োজন রয়েছে।

বাদীপক্ষের ভাষ্য, মামলার গুরুত্বপূর্ণ তথ্য, আলামত ও সাক্ষীদের বক্তব্য যথাযথভাবে যাচাই করে নিরপেক্ষ তদন্ত করা হলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব হবে।

তারা আদালতের কাছে মামলাটি অধিকতর তদন্তের মাধ্যমে পুনরায় যাচাই এবং ন্যায়বিচার নিশ্চিত করার আবেদন জানিয়েছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: