সার নিয়ে কৃষকদের স্বস্তির খবর, কালাইয়ে প্রশাসনের অভিযান

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা

সারাদেশ

কৃষকদের জন্য সরকারি বরাদ্দকৃত সার নির্ধারিত মূল্যে বিক্রি ও বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে জয়পুরহাটের কালাইয়ে বিভিন্ন সার বিক্রয়কেন্দ্র ও গোডাউনে

2026-08-27T17:21:53+00:00
2026-08-27T17:21:53+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সার নিয়ে কৃষকদের স্বস্তির খবর, কালাইয়ে প্রশাসনের অভিযান
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:২১ পিএম 
সংগৃহীত ছবি
কৃষকদের জন্য সরকারি বরাদ্দকৃত সার নির্ধারিত মূল্যে বিক্রি ও বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে জয়পুরহাটের কালাইয়ে বিভিন্ন সার বিক্রয়কেন্দ্র ও গোডাউনে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টার দিকে কালাই পৌরসভার বিভিন্ন সার বিক্রয়কেন্দ্রে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জুনায়েদ সাকিব, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছালজারুল ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তা নওশাদ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানকালে বিভিন্ন সার গোডাউন ও বিক্রয়কেন্দ্রে মজুদ, সরবরাহ এবং বিক্রয় পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করা হয়। একই সঙ্গে সরকারি বরাদ্দের সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি কিংবা কৃষকদের হয়রানি না করতে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।

ব্যবসায়ীদের সরকারি নির্ধারিত মূল্য ও সংশ্লিষ্ট বিধিবিধান মেনে সার বিক্রির নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সারের মজুদ ও বিক্রয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ এবং কৃষকদের কাছে স্বচ্ছতার সঙ্গে সার সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।

উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি কৃষি মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে বাজার তদারকি আরও জোরদার করা হয়েছে। কৃষকরা যাতে কোনোভাবেই অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য না হন, সে বিষয়েও নজরদারি করা হচ্ছে।

কোথাও অনিয়ম, অতিরিক্ত দামে সার বিক্রি বা কৃত্রিম সংকট তৈরির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

কৃষকদের স্বার্থ সুরক্ষা, সারের বাজার স্থিতিশীল রাখা এবং সরকারি বরাদ্দের সার সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: