
নিহত দেলোয়ার হোসেন (৪৬) ফেনীর দাগনভূঞা উপজেলার মো. নূরনবীর ছেলে। তিনি দুই দিন আগে বিদেশ থেকে দেশে ফিরেছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে তিনি কোন দেশে ছিলেন, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আশেক বলেন, সকাল সাড়ে ৫টার দিকে পলিটেকনিক মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার দেলোয়ার হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।