পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার (২৬ আগস্ট) ভারতের সরকারি বার্তা সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, ‘ঈদ মোবারক!’
শুভেচ্ছা বার্তায় ভারতের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ঈদে মিলাদুন্নবীর এই দিনটি পারস্পরিক সম্প্রীতি, একাত্মতা ও আনন্দের চেতনাকে আরও শক্তিশালী করবে।
তিনি বলেন, দিনটি যেন মানুষের চারপাশে আনন্দ ছড়িয়ে দেয় এবং দয়া ও সমাজের জন্য কিছু করার মানসিকতা সবাইকে সবসময় সঠিক পথে পরিচালিত করে।
আরেক বার্তায় মোদি মিলাদুন্নবীর শুভেচ্ছা জানিয়ে বলেন, এই পবিত্র দিন মানুষের মধ্যে একাত্মতা ও আনন্দ আরও বাড়িয়ে তুলবে। একই সঙ্গে সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার মানসিকতা ও মানবিকতার চেতনা সবার পথ দেখাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ঈদে মিলাদুন্নবী মুসলিম সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও জীবনাদর্শ স্মরণে বিভিন্ন দেশে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়।