যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, শানে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বিশ্ব শান্তি, মানবকল্যাণ ও নৈতিক সমাজ প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা ও মিলাদ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ।
ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।