জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬-এর সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। রবিবার (২৩ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করে।
ঘোষিত সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচি
৮ ডিসেম্বর বাংলা
১০ ডিসেম্বর ইংরেজি
১৩ ডিসেম্বর গণিত
১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মাউশির নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসনে বসতে হবে। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।