ভোরের ডাকে সংবাদ প্রকাশের পর মেরামত হলো কবি নজরুল কলেজের জানালার কাচ

কবি নজরুল কলেজ সংবাদদাতা

শিক্ষা

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের সড়কসংলগ্ন সি ভবনের বিভিন্ন বিভাগের দীর্ঘদিনের ভাঙা জানালার কাচ মেরামত করা হয়েছে।

2026-08-21T20:07:57+00:00
2026-08-21T20:07:57+00:00
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিক্ষা
ভোরের ডাকে সংবাদ প্রকাশের পর মেরামত হলো কবি নজরুল কলেজের জানালার কাচ
কবি নজরুল কলেজ সংবাদদাতা
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৮:০৭ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের সড়কসংলগ্ন সি ভবনের বিভিন্ন বিভাগের দীর্ঘদিনের ভাঙা জানালার কাচ মেরামত করা হয়েছে। এতে স্বস্তি ফিরেছে শিক্ষার্থীদের মধ্যে।

গত বুধবার (১২ আগস্ট) ‘দেড় বছর ধরে ভাঙা জানালা, ধুলাবালি-শব্দে অতিষ্ঠ কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা’ শিরোনামে ভোরের ডাকে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের এক সপ্তাহের মধ্যেই গত মঙ্গলবার (১৮ আগস্ট) সি ভবনের বিভিন্ন বিভাগের জানালার ভাঙা কাচ মেরামতের কাজ সম্পন্ন করে কলেজ প্রশাসন।

দীর্ঘদিন পর জানালার কাচ মেরামত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাঁদের ভাষ্য, ভাঙা কাচের কারণে ক্লাস চলাকালে বাইরের যানবাহনের শব্দ, ধুলাবালি ও নানা ধরনের ভোগান্তি পোহাতে হতো। এখন সেই সমস্যা অনেকটাই দূর হয়েছে।

রিজওয়ান নামের এক শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন ধরে জানালার কাচ ভাঙা থাকায় ক্লাস করতে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। কাচ মেরামতের পর সেই সমস্যার সমাধান হয়েছে।

বাংলা বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, ‘জানালার কাচ ভাঙা থাকায় ক্লাস করতে খুব অসুবিধা হতো। রাস্তার পাশে আমাদের শ্রেণিকক্ষ হওয়ায় বাইরে থেকে প্রচুর শব্দ আসত। এতে ক্লাসে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ত। পাশাপাশি রাস্তার ধুলাবালিও শ্রেণিকক্ষে ঢুকত। এখন এসব সমস্যা নেই। কলেজ প্রশাসনকে ধন্যবাদ।’

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদের সঙ্গে কথা হলে তিনি জানান, বিষয়টি অনেকদিনের। জানালার কাচ মেরামতের কাজ আগে থেকেই প্রক্রিয়াধীন ছিল। বর্ষার আগেই কাজটি শেষ করার পরিকল্পনা থাকলেও কিছু সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘এ ধরনের কাজ নির্দিষ্ট একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়। তোমাদের অনুসন্ধানের মাধ্যমে বিষয়টি আমাদের নজরে এসেছে। এরপর আমিও স্যারের সঙ্গে কথা বলে কাজটি দ্রুত সম্পন্ন করেছি।’

জানালার কাচ মেরামতের ফলে সি ভবনের শ্রেণিকক্ষগুলোতে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও স্বস্তিদায়ক হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: