রাজবাড়ীতে উল্টো চিত্র! স্বামীর যৌতুক মামলায় কারাগারে স্ত্রী

রাজবাড়ী সংবাদদাতা

সারাদেশ

রাজবাড়ীতে স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় এক নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) বালিয়াকান্দি আমলি

2026-08-25T19:16:28+00:00
2026-08-25T19:40:04+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
রাজবাড়ীতে উল্টো চিত্র! স্বামীর যৌতুক মামলায় কারাগারে স্ত্রী
রাজবাড়ী সংবাদদাতা
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৭:১৬ পিএম  আপডেট: ২৫.০৮.২০২৬ ৭:৪০ পিএম
সংগৃহীত ছবি
রাজবাড়ীতে স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় এক নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) বালিয়াকান্দি আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আরিফ হোসেন তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া নারীর নাম তানিয়া খাতুন (২২)। তিনি বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে এবং পেশায় একজন নার্স।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের সংবাদকর্মী মো. সাখাওয়াত হোসেন সোহানের সঙ্গে পারিবারিকভাবে তানিয়া খাতুনের বিয়ে হয়। বিয়ের সময় স্বামীর পরিবারের পক্ষ থেকে তানিয়াকে স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহার দেওয়া হয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, বিয়ের পর তানিয়া তার স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে সংসার করবেন না বলেও জানানো হয় বলে অভিযোগ বাদীপক্ষের।

একপর্যায়ে তানিয়া স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যান। পরে পারিবারিক ও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার একাধিক উদ্যোগ নেওয়া হলেও সমাধান হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সাখাওয়াত হোসেন বাদী হয়ে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে বালিয়াকান্দি আমলি আদালতে মামলা করেন। মামলাটি সি.আর. মামলা নং-৪০/২৬ হিসেবে নথিভুক্ত রয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা জানান, আদালতের তদন্তের পর আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে তানিয়া স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে সংসার করার শর্তে জামিন নেন।

এরপর বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের মাধ্যমে একাধিকবার আপস-মীমাংসার চেষ্টা করা হয়। লিগ্যাল এইডের মাধ্যমেও বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত মীমাংসা কার্যকর না হওয়ায় আদালত তানিয়ার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী সাখাওয়াত হোসেন বলেন, তিনি পারিবারিক ও সামাজিকভাবে সুন্দর একটি সংসারের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বিয়ের পর যৌতুকের দাবিকে কেন্দ্র করে নানা অশান্তি ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও সফল না হওয়ায় বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন বলে জানান সাখাওয়াত। আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা করেন তিনি।

তবে মামলার অভিযোগ সম্পর্কে আসামি তানিয়া খাতুন বা তার পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে যাওয়ার ঘটনায় রাজবাড়ীতে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। মামলাটির পরবর্তী আইনগত প্রক্রিয়ার দিকে এখন নজর রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: