মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলসহ ৪ দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ীর পথে প্রচারযাত্রা

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নসহ চার দফা দাবিতে ঢাকা থেকে দিনাজপুরের ফুলবাড়ী অভিমুখে প্রচারযাত্রা শুরু করেছে গণতান্ত্রিক অধিকার

2026-08-24T19:33:43+00:00
2026-08-24T19:33:43+00:00
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
রাজনীতি
মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলসহ ৪ দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ীর পথে প্রচারযাত্রা
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:৩৩ পিএম 
জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রচারযাত্রার উদ্বোধন
মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নসহ চার দফা দাবিতে ঢাকা থেকে দিনাজপুরের ফুলবাড়ী অভিমুখে প্রচারযাত্রা শুরু করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি।

সোমবার (২৪ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এ প্রচারযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফুলবাড়ী গণঅভ্যুত্থানের ২০ বছর পূর্তি উপলক্ষে ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রচারযাত্রার উদ্বোধন করেন ফুলবাড়ী গণঅভ্যুত্থানের সময় তৎকালীন বিএনপি সরকারের সঙ্গে ফুলবাড়ীবাসীর পক্ষে চুক্তি স্বাক্ষরকারী এবং গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।

কমিটির ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে, মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন, গ্যাস ও বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান এবং জ্বালানি, বিদ্যুৎ ও রাষ্ট্রায়ত্ত খাতে বেসরকারিকরণ বন্ধ করা।

উদ্বোধনী সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জ্বালানি বিশেষজ্ঞ মোশাহিদা সুলতানা ঋতু এবং বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের প্রেসিডেন্ট সীমা দত্ত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‘ফুলবাড়ী তাদের লড়াইয়ের কথা মনে রেখো’ শিরোনামের গান পরিবেশন করেন কোরাস সাংস্কৃতিক সংগঠনের শিল্পী জয়মা মুনমুন। সমাবেশটি সঞ্চালনা করেন গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক রাফিকুজ্জামান ফরিদ।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, প্রথম দিন জাতীয় প্রেস ক্লাব থেকে যাত্রা করে গাজীপুর চৌরাস্তা, টাঙ্গাইল, সিরাজগঞ্জের কড্ডার মোড় ও বগুড়ার শেরপুরে পথসভা অনুষ্ঠিত হবে। এরপর রাতে বগুড়া শহরে গিয়ে দিনের কর্মসূচি শেষ হবে।

২৫ আগস্ট সকালে বগুড়ায় সমাবেশের পর গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও দিনাজপুরের বিরামপুরে পথসভা হবে। পরে দিনাজপুর শহরে সমাবেশ শেষে রাতে ফুলবাড়ীতে পৌঁছাবে প্রচারযাত্রাটি।

২৬ আগস্ট ফুলবাড়ীতে গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচিতে অংশ নেবেন প্রচারযাত্রার নেতাকর্মীরা। এদিন ফুলবাড়ী শহীদ মিনারে সাম্রাজ্যবাদ প্রতিহত এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলে সরকারকে বাধ্য করার শপথ নেওয়ার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া একই দিন গণতান্ত্রিক অধিকার কমিটির উদ্যোগে মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে ‘মার্কিন বাণিজ্যচুক্তির বিপদ’ শীর্ষক একটি প্রদর্শনীরও উদ্বোধন করা হবে ফুলবাড়ীতে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: