সুনীল শুভ রায়কে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও চেয়ারম্যানের মুখপাত্র নিয়োগ

ভোরের ডাক রিপোর্ট

রাজনীতি

জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিলের প্রদত্ত ক্ষমতাবলে এবং পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের সুপারিশক্রমে পার্টির মাননীয় চেয়ারম্যান

2026-08-23T13:02:49+00:00
2026-08-23T13:02:49+00:00
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
রাজনীতি
সুনীল শুভ রায়কে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও চেয়ারম্যানের মুখপাত্র নিয়োগ
ভোরের ডাক রিপোর্ট
রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১:০২ পিএম 
সংগৃহীত ছবি

জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিলের প্রদত্ত ক্ষমতাবলে এবং পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের সুপারিশক্রমে পার্টির মাননীয় চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সুনীল শুভ রায়কে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবং চেয়ারম্যানের মুখপাত্র হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

উল্লেখ্য, জনাব সুনীল শুভ রায় দীর্ঘ সময় ধরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস ও রাজনৈতিক সচিব হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জাতীয় পার্টিতে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা ও অবদানের যথাযথ মূল্যায়ন এবং পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সুনীল শুভ রায়কে কো-চেয়ারম্যান ও চেয়ারম্যানের মুখপাত্র হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা জাতীয় পার্টির কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: