জিয়া মঞ্চের মুন্সীগঞ্জ জেলা কমিটি গঠন

ভোরের ডাক রিপোর্ট

রাজনীতি

মোহাম্মদ এরশাদ হোসেন আসাদকে সভাপতি, শহিদুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক এবং মো. দেলোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির

2026-08-24T11:35:42+00:00
2026-08-24T11:38:40+00:00
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
রাজনীতি
জিয়া মঞ্চের মুন্সীগঞ্জ জেলা কমিটি গঠন
ভোরের ডাক রিপোর্ট
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১১:৩৫ এএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ১১:৩৮ এএম
সংগৃহীত ছবি

মোহাম্মদ এরশাদ হোসেন আসাদকে সভাপতি, শহিদুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক এবং মো. দেলোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহযোগী সংগঠন জিয়া মঞ্চের মুন্সীগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্যাহ ইকবাল নতুন এ কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মো. জুয়েল হাসানকে। সহ-সভাপতি হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম বুলেট, শাহিন মিয়া, এ আর স্বপন, রুবেল মোল্লা, কাওসার আহমেদ রনি, তোফাজ্জল হোসেন টিটু, ইয়া নবী, করিম সয়াল, নাফিস আহমেদ প্রধান, ইদ্রিস আলী মিস্ত্রি, রুবেল আহমেদ, মোহাম্মদ আমানুল্লাহ সরকার, দিপু মাতব্বর, আজিম শেখ, মহিউদ্দিন শেখ, শহিদুল শেখ ও শাহাদাত হোসেন রনি। সহ-সভাপতির পদমর্যাদায় দপ্তর সম্পাদক করা হয়েছে মো. পারভেজকে।

এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে শাওকত হোসেন সবুজ ফকিরকে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন পরশ খান, মো. সুমন, সুরুজ মিয়া ও মো. জিসান। মহিলা বিষয়ক সম্পাদিকা করা হয়েছে নাসরিন আক্তারকে। এ ছাড়া আরও কয়েকজনকে কমিটির বিভিন্ন পদে রাখা হয়েছে।

নতুন কমিটি অনুমোদনকালে জিয়া মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্যাহ ইকবাল বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের জীবনমানের উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নে সরকার ইতিবাচক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং বাংলাদেশকে একটি আত্মনির্ভর ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতির আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতাকর্মীকে মানুষের পাশে থাকতে হবে এবং সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে হবে।”

এ সময় জিয়া মঞ্চের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন এবং জিয়া মঞ্চ ঢাকা বিভাগীয় কমিটির সমন্বয়কারী আব্দুল হালিম উপস্থিত ছিলেন।



Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: