৬ মাসেই ব্যর্থ তারেকের সরকার! ‘কোনো পরিকল্পনাই নেই’ নাহিদের বিস্ফোরক অভিযোগ

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রমকে ‘সম্পূর্ণ ব্যর্থ’ বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক

2026-08-24T18:19:37+00:00
2026-08-24T18:19:37+00:00
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
রাজনীতি
৬ মাসেই ব্যর্থ তারেকের সরকার! ‘কোনো পরিকল্পনাই নেই’ নাহিদের বিস্ফোরক অভিযোগ
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:১৯ পিএম 
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রমকে ‘সম্পূর্ণ ব্যর্থ’ বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ সরকারের ঘোষিত তিন অগ্রাধিকার ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সাফল্য আসেনি।

সোমবার (২৪ আগস্ট) এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপ-কমিটির আয়োজনে এক সংবাদ সম্মেলনে সরকারের ১৮০ দিনের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, সরকারের ছয় মাসের কার্যক্রমে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতিসহ ২৯টি ক্ষেত্রে অব্যবস্থাপনা ও ব্যর্থতা দেখা গেছে বলে তারা মনে করছেন।

নাহিদ ইসলামের দাবি, ১৮০ দিনের কার্যক্রমে প্রমাণ হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনার কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। তিনি বলেন, অব্যবস্থাপনা, অদক্ষতা ও পরিকল্পনাহীনতার কারণে সরকার পুরোনো রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর দিকেই ফিরে যাচ্ছে।

সরকারের ঘোষিত তিন অগ্রাধিকার তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, এই তিন ক্ষেত্রেই সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সরকার ক্ষমতায় এসে আগের পরিকল্পনা ও নীতির পথেই দেশ পরিচালনা করছে। প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে ছয় মাসের মধ্যেই মন্ত্রিসভায় পুনর্গঠনের প্রয়োজন দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সরকার যদি সংকটগুলোর সমাধান করতে না পারে এবং পুরোনো রাজনীতিতে ফিরে যাওয়ার চেষ্টা অব্যাহত রাখে, তাহলে তাদের ব্যাপক আন্দোলনের মুখে পড়তে হতে পারে।

তিনি বলেন, সরকারের ছয় মাস পার হওয়ার পর এখন আর সব সমস্যার দায় অন্তর্বর্তী সরকার বা আগের সরকারের ওপর চাপানোর সুযোগ নেই। জনগণের কাছে এমন ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপির পক্ষ থেকে সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম বিভিন্ন দিক থেকে পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট, ওষুধনীতি, সার, মানবাধিকার এবং ভূমি কমিশন আইনসহ বিভিন্ন বিষয়ে দলটি সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করছে।

তিনি আরও বলেন, সরকারের কার্যক্রমে পরিবর্তন না এলে আগামী দিনে জনগণের অসন্তোষ আরও বাড়তে পারে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: