ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে যুব কার্যক্রম বিষয়ক সেমিনার

ঝালকাঠি সংবাদদাতা

সারাদেশ

ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে ঝালকাঠিতে ‘ডেঙ্গু প্রতিরোধে যুব কার্যক্রম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা

2026-08-24T17:41:17+00:00
2026-08-24T17:41:17+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে যুব কার্যক্রম বিষয়ক সেমিনার
ঝালকাঠি সংবাদদাতা
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫:৪১ পিএম 
সংগৃহীত ছবি
ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বাড়াতে ঝালকাঠিতে ‘ডেঙ্গু প্রতিরোধে যুব কার্যক্রম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা এবং পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি সরকারি মহিলা কলেজের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের সহযোগিতায় ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বেপারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির সভাপতি মো. উজ্জ্বল রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শহিদুল ইসলাম, কবি ও সাবেক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আল আমীন বাকলাই এবং ঝালকাঠি জজ কোর্টের এপিপি মুশফিকুর রহমান বাবু।

সেমিনারে সরকারি মহিলা কলেজের প্রায় দুই শতাধিক ছাত্রী অংশ নেন।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসচেতনতা ও পরিচ্ছন্নতা। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। ডাবের খোসা, চিপস ও আইসক্রিমের খোসা, পলিথিনসহ যেসব বর্জ্যে পানি জমতে পারে, সেগুলো যত্রতত্র না ফেলার আহ্বান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইলিয়াস বেপারী শিক্ষার্থীদের ব্যক্তিগত সুরক্ষার পাশাপাশি কলেজের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সচেতনতা পরিবার ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কলেজের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মো. আল আমীন বাকলাই বলেন, শিক্ষার্থীরা সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ শক্তি। ডেঙ্গু প্রতিরোধেও তাদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সবাইকে সম্মিলিতভাবে কাজ করে দেশকে ডেঙ্গুর ঝুঁকি থেকে মুক্ত রাখার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে মো. উজ্জ্বল রহমান বলেন, ঝালকাঠিকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা তথ্য অফিস ও ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: