হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে প্রতিমন্ত্রী, ১৫ দিনের মধ্যে কাজ শেষের নির্দেশ

হবিগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

দেড় মাসের ব্যবধানে দ্বিতীয়বার খোয়াই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের ঘটনায় হবিগঞ্জের কালীগঞ্জ এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

2026-08-25T18:39:24+00:00
2026-08-25T18:39:24+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে প্রতিমন্ত্রী, ১৫ দিনের মধ্যে কাজ শেষের নির্দেশ
হবিগঞ্জ সংবাদদাতা
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৬:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
দেড় মাসের ব্যবধানে দ্বিতীয়বার খোয়াই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের ঘটনায় হবিগঞ্জের কালীগঞ্জ এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বাঁধের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেন এবং দ্রুত সংস্কারকাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কোনো দেশের পানির গেট খুলে দেওয়ার কারণে যাতে বাংলাদেশ হঠাৎ বন্যার কবলে না পড়ে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি বলেন, “আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। তবে কোনোভাবে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যাকবলিত করা যাবে না। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

খোয়াই নদীর বাঁধের স্থায়ী সমাধানের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। শুধু বাঁধ নির্মাণের পাশাপাশি প্রয়োজন হলে সুইসগেট স্থাপনের বিষয়টিও বিবেচনা করা হবে।

এদিকে, জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ বাঁধের প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের কাজ আগামী ১৫ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কাজের মান ও অগ্রগতি নিয়মিত তদারকির জন্য জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি খোয়াই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। একই বাঁধে দেড় মাসের মধ্যে দ্বিতীয়বার ভাঙনের ঘটনায় বাঁধের স্থায়িত্ব ও সংস্কারকাজের মান নিয়েও প্রশ্ন উঠেছে।

পরিদর্শনকালে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজসহ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: