ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

সুনামগঞ্জের ছাতকে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়ক উন্নয়নে অগ্রাধিকার চিহ্নিতকরণ এবং বিদ্যমান সড়ক-সংক্রান্ত তথ্য যাচাই-বাছাইয়ের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

2026-08-24T17:09:05+00:00
2026-08-24T17:09:05+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ছাতকে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৫:০৯ পিএম 
সংগৃহীত ছবি
সুনামগঞ্জের ছাতকে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়ক উন্নয়নে অগ্রাধিকার চিহ্নিতকরণ এবং বিদ্যমান সড়ক-সংক্রান্ত তথ্য যাচাই-বাছাইয়ের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ছাতক উপজেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) কার্যক্রমের আওতায় আরসিআইপি ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় কর্মশালাটি আয়োজন করা হয়।

উপজেলা প্রকৌশলী আমির হোসেনের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিন। কর্মশালায় জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়কের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ সড়কগুলোকে অগ্রাধিকার দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আলোচনায় বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের (BETS) জিআইএস স্পেশালিস্ট আদনান হোসেন গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস প্রযুক্তির ব্যবহার ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

কর্মশালায় সংশ্লিষ্টরা জানান, জিআইএস-ভিত্তিক মাস্টারপ্ল্যানের মাধ্যমে উপজেলার গ্রামীণ সড়কগুলোর অবস্থান, পারস্পরিক সংযোগ, গুরুত্ব ও বর্তমান অবস্থা সম্পর্কে একটি তথ্যভিত্তিক চিত্র পাওয়া যাবে। সংগৃহীত তথ্য যাচাই-বাছাইয়ের পর গুরুত্বপূর্ণ সড়কগুলো চিহ্নিত করে ভবিষ্যতে উন্নয়ন, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

এর ফলে উপজেলার গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে আরও পরিকল্পিত ও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্টরা।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি প্রশাসক, স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের পরামর্শক সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: