
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মাইসছড়ি এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হ্লাপাই মারমা (৫২) ও তাঁর স্বামী উচিংমং মারমা (৫৫)।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ বজ্রপাত হলে তাঁরা ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে তাঁদের মৃত্যু নিশ্চিত করা হয়।
পুলিশ ও স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে