আগামীকাল ঢাকায় জশনে জুলুছ

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকায় রবিবার (২৩ আগস্ট) বর্ণাঢ্য জশনে জুলুছ অনুষ্ঠিত হবে। অরাজনৈতিক দ্বীনি প্রতিষ্ঠান আনজুমান-এ রহমানিয়া

2026-08-22T20:22:22+00:00
2026-08-22T20:22:22+00:00
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
রাজধানী
আগামীকাল ঢাকায় জশনে জুলুছ
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৮:২২ পিএম 
ফাইল ছবি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকায় রবিবার (২৩ আগস্ট) বর্ণাঢ্য জশনে জুলুছ অনুষ্ঠিত হবে। অরাজনৈতিক দ্বীনি প্রতিষ্ঠান আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকা শাখার ব্যবস্থাপনায় ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, আগামীকাল সকাল ১০টায় মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসা থেকে জশনে জুলুছ শুরু হবে। জুলুছটি টিক্কাপাড়া, রিং রোড, শিয়া মসজিদ, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, সাতমসজিদ রোড, ধানমণ্ডি-২৭ নম্বর সড়ক, মিরপুর রোড, আসাদ গেট ও কলেজ গেট হয়ে শ্যামলী এলাকায় গিয়ে শেষ হবে।

জুলুছের সমাপনী আয়োজন হবে শ্যামলী ক্লাব মাঠে। সেখানে পবিত্র মাহফিল, জোহরের নামাজ ও বিশেষ দোয়ার আয়োজন থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

জশনে জুলুছের ছদারত করবেন আওলাদে রাসুল, রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত, পীরে বাঙ্গাল হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ.)। এতে বিশেষভাবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল সাহেবজাদা হযরতুলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মা.জি.আ.) ও আওলাদে রাসুল সাহেবজাদা হযরতুলহাজ্ব সৈয়্যদ আকিব আহমদ শাহ (মা.জি.আ.)।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ মানুষের কাছে তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও জশনে জুলুছের আয়োজন করা হয়েছে।

জশনে জুলুছ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: