‘সবার সহযোগিতায় ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলা হবে’

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

সবার সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণে ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের

2026-08-22T16:46:23+00:00
2026-08-22T16:46:23+00:00
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
রাজধানী
‘সবার সহযোগিতায় ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলা হবে’
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৪:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
সবার সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণে ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর উত্তরা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, সরকারি নির্দেশনার আলোকে দীর্ঘমেয়াদি সবুজায়ন পরিকল্পনা বাস্তবায়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এগিয়ে এসেছে। টেকসই ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন আগামী পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে প্রায় ৫৫ হাজার গাছ রোপণ করা হয়েছে। পাশাপাশি মহাখালী, ফার্মগেট, বিজয়নগরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মিডিয়ানে সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে।

শফিকুল ইসলাম খান বলেন, পুরো দেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রাজধানী ঢাকাকে সবুজায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃক্ষরোপণ কর্মসূচির অন্যতম বিশেষ দিক হিসেবে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগের কথা জানান ডিএনসিসি প্রশাসক।

তিনি বলেন, কর্মসূচির আওতায় ৫০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী সরাসরি গাছের পরিচর্যায় যুক্ত থাকবে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে পরবর্তীতে তাদের বৃত্তির আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।

তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করার এ উদ্যোগকে মহৎ ও দূরদর্শী উল্লেখ করে তিনি বলেন, এটি অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।

সবুজায়নের পাশাপাশি পরিচ্ছন্ন ঢাকা গড়ার ওপরও গুরুত্বারোপ করেন শফিকুল ইসলাম খান। তিনি বলেন, শুধু সিটি করপোরেশনের একক প্রচেষ্টায় একটি মেগাসিটিকে পুরোপুরি পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এ জন্য নগরবাসীকেও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।

তিনি নাগরিকদের রাস্তাঘাটে কিংবা যত্রতত্র প্লাস্টিকের বোতল, ওয়ানটাইম কাপ, টিস্যু, পানির কন্টেইনারসহ বিভিন্ন ধরনের বর্জ্য না ফেলে নির্ধারিত ডাস্টবিনে ফেলার আহ্বান জানান।

ডিএনসিসি প্রশাসক বলেন, নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ রূপকল্প বাস্তবায়ন সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির অঞ্চল-৬-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম, ডিএনসিসির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: