চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে রশি ছিঁড়ে পাইলট আহত, বিদেশি জাহাজ আটক

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি একটি জাহাজ থেকে নামার সময় রশি ছিঁড়ে পড়ে আহত হয়েছেন বন্দরের নিজস্ব পাইলট ক্যাপ্টেন আ জ

2026-08-22T16:58:26+00:00
2026-08-22T16:58:26+00:00
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে রশি ছিঁড়ে পাইলট আহত, বিদেশি জাহাজ আটক
চট্টগ্রাম ব্যুরো
শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৪:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি একটি জাহাজ থেকে নামার সময় রশি ছিঁড়ে পড়ে আহত হয়েছেন বন্দরের নিজস্ব পাইলট ক্যাপ্টেন আ জ ম রবিউজ্জামান। দুর্ঘটনার পর ‘বক্স এনডেভার’ নামের জাহাজটি আটক করে বহির্নোঙরের চার্লি অ্যাংকরেজে রাখা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শনিবার (২২ আগস্ট) সকাল থেকে ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত দুই সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ‘বক্স এনডেভার’ জাহাজ থেকে মই (ল্যাডার) বেয়ে নিচে নামার সময় হঠাৎ রশি ছিঁড়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান পাইলট রবিউজ্জামান। তিনি জাহাজের পাশে থাকা বোটের ওপর না পড়ে গভীর পানিতে পড়ে গেলে প্রাণহানির আশঙ্কা ছিল।

দুর্ঘটনায় তার ডান হাত ও পিঠে আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

এদিকে দুর্ঘটনার পর জাহাজটিকে বহির্নোঙরের চার্লি অ্যাংকরেজে আটক রাখা হয়েছে। জাহাজটির বহির্নোঙর থেকে মালয়েশিয়ার পোর্ট কেলাং বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

ঘটনার কারণ এবং দায় নির্ধারণে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। শনিবার সকাল থেকে কমিটি তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: