নারায়ণগঞ্জে অটোরিকশাচালক জামাল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জে অটোরিকশাচালক মো. জামাল হত্যা মামলায় দীর্ঘ ১৫ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার প্রধান আসামি মো. মনিরুল

2026-08-24T19:30:01+00:00
2026-08-24T19:30:01+00:00
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে অটোরিকশাচালক জামাল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:৩০ পিএম 
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জে অটোরিকশাচালক মো. জামাল হত্যা মামলায় দীর্ঘ ১৫ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার প্রধান আসামি মো. মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জুকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর আসামি মো. আকাশ আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক নাজমুন্নাহার সুমি এ রায় ঘোষণা করেন।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৩ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ সদর থানাধীন চাষাঢ়া মোড় এলাকা থেকে অটোরিকশাচালক মো. জামাল নিখোঁজ হন। পরে একই দিন আমলাপাড়ার ১৯১ প্রেসিডেন্ট রোড এলাকায় মো. কাউছার ইকবালের বাড়ির উত্তর কোণে একটি টয়লেটের পেছন থেকে বস্তাবন্দি অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় নিহত জামালের চালিত অটোরিকশাটিও।

ঘটনার পর র‍্যাব-১১ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জুসহ চারজনকে আটক করে। পরে নিহতের স্ত্রী মোসা. সখিনা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। ২০১১ সালের ১৮ জুলাই সদর মডেল থানার মামলা নম্বর-১৬ হিসেবে এটি রুজু হয়। মামলায় দণ্ডবিধির ৩৬৪, ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

তদন্ত শেষে পুলিশ মো. মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জুসহ চারজনের বিরুদ্ধে ২০১১ সালের ১৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে মামলাটি নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতে বিচারাধীন ছিল।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে মামলার ১ নম্বর আসামি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জুকে দণ্ডবিধির ৩৬৪, ৩০২, ২০১ ও ৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

অপর ২ নম্বর আসামি মো. আকাশ আহমেদকে একই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তবে মামলার ৩ নম্বর আসামি মো. আরাফাত খান ওরফে শান্ত এবং ৪ নম্বর আসামি মো. খোকন মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁদের খালাস দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ আব্দুস সামাদ।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: