নন্দীগ্রামে সার সংকটের কারসাজি, অর্ধলক্ষাধিক টাকা জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

সারাদেশ

বগুড়ার নন্দীগ্রামে সার মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সার কিনতে গিয়ে অতিরিক্ত অর্থ

2026-08-24T19:37:51+00:00
2026-08-24T19:37:51+00:00
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সারাদেশ
নন্দীগ্রামে সার সংকটের কারসাজি, অর্ধলক্ষাধিক টাকা জরিমানা
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:৩৭ পিএম 
সংগৃহীত ছবি

বগুড়ার নন্দীগ্রামে সার মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সার কিনতে গিয়ে অতিরিক্ত অর্থ গুনছেন কৃষকেরা। উপজেলার গ্রামীণ বাজারগুলোতে সার সংকটের কারসাজি ঠেকাতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার ব্যবসায়ীকে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ওমরপুর ও ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজারে কয়েকটি প্রতিষ্ঠানে মনিটরিং করে কৃষি বিভাগ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় লাইসেন্স ছাড়াই দোকান খুলে সার বিক্রি করা হচ্ছে। সরকার নির্ধারিত মূল্যও মানছেন না দোকানিরা। লাইসেন্স ছাড়া সার বিক্রি ও মূল্যতালিকা না থাকাসহ নানা অপরাধে জরিমানা গুনছেন ব্যবসায়ীরা। থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. গাজীউল হক।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মেসার্স অংকন ট্রেডার্সের নিরল কুমারকে ১০ হাজার টাকা, ওমরপুর মেসার্স স্বপন ট্রেডার্সের স্বপন কুমার মহন্তকে ১৫ হাজার টাকা, মেসার্স মোহসিনা ট্রেডার্সের ইব্রাহিম আলীকে ১৫ হাজার টাকা এবং মেসার্স আলহাজ্ব ট্রেডার্সের বেলাল হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অর্থদণ্ড দেন।

এ সময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল হক উপস্থিত ছিলেন।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: