মধুমিতায় ফিরছে সোনালি দিনের সিনেমা, ৭ দিনে পর্দায় ১৩ ছবি

বিনোদন ডেস্ক

বিনোদন

নতুন সিনেমার অপেক্ষায় ঢাকার প্রেক্ষাগৃহগুলো যখন অনেকটাই নীরব, তখন দর্শকদের জন্য সুখবর নিয়ে ফিরছে সোনালি দিনের জনপ্রিয় বাংলা সিনেমা। রাজধানীর

2026-08-21T20:55:54+00:00
2026-08-21T20:55:54+00:00
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
বিনোদন
মধুমিতায় ফিরছে সোনালি দিনের সিনেমা, ৭ দিনে পর্দায় ১৩ ছবি
বিনোদন ডেস্ক
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৮:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
নতুন সিনেমার অপেক্ষায় ঢাকার প্রেক্ষাগৃহগুলো যখন অনেকটাই নীরব, তখন দর্শকদের জন্য সুখবর নিয়ে ফিরছে সোনালি দিনের জনপ্রিয় বাংলা সিনেমা। রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সাত দিনব্যাপী পুরোনো বাংলা চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা ৪১৬’।

ঢাকা শহরের ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে ২২ থেকে ২৮ আগস্ট পর্যন্ত প্রদর্শিত হবে মোট ১৩টি জনপ্রিয় বাংলা সিনেমা।

২২ আগস্ট সন্ধ্যা ৬টায় কালজয়ী সিনেমা ‘মুখ ও মুখোশ’ প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

যে সিনেমাগুলো থাকছে

২৩ আগস্ট বেলা ৩টায় প্রদর্শিত হবে ‘নবাব সিরাজউদ্দৌলা’ এবং সন্ধ্যা ৬টায় ‘১৩ নং ফেকুওস্তাগার লেন’।

২৪ আগস্ট থাকছে ‘জীবন থেকে নেয়া’ ও ‘নান্টু ঘটক’। ২৫ আগস্ট দর্শক দেখতে পারবেন ‘অশিক্ষিত’ ও ‘রংবাজ’।

২৬ আগস্ট বেলা ৩টায় ‘সবুজ সাথী’ এবং সন্ধ্যা ৬টায় ‘নাচের পুতুল’ প্রদর্শিত হবে।

উৎসবের ষষ্ঠ দিনে ২৭ আগস্ট দেখানো হবে ‘দূরদেশ’ ও ‘দহন’। আর ২৮ আগস্ট সমাপনী দিনে থাকছে ‘দোস্ত দুশমন’ ও ‘বধূ বিদায়’।

সম্মাননা পাবেন ৫৮ জন

শুধু পুরোনো সিনেমা প্রদর্শন নয়, উৎসবের শেষ দিনে চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখা শিল্পী, পরিচালক, লেখক, সংগীতশিল্পী, সংগীত পরিচালক, গীতিকার ও চিত্রগ্রাহকসহ ৫৮ জনকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

আয়োজনটি সফল করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলিকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন অভিনেত্রী দিলারা জামান, প্রযোজক আবদুল আজিজ, অভিনেতা শিবা সানু ও সাংবাদিক আহমেদ তেপান্তর।

নগরজীবনের ব্যস্ততার মাঝে বড় পর্দায় পুরোনো দিনের জনপ্রিয় সিনেমা দেখার এই আয়োজন দর্শকদের ফিরিয়ে নিতে পারে বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের স্মৃতিতে। বিশেষ করে পুরোনো সিনেমার গান, গল্প ও প্রিয় অভিনয়শিল্পীদের আবার বড় পর্দায় দেখার সুযোগকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: