আসছে নিহার ‘মনের মতো মন’

বিনোদন ডেস্ক

বিনোদন

নতুন এক প্রেমের গল্প নিয়ে ছোট পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী নাজনীন নাহার নিহা। তাদের জুটিকে

2026-08-20T18:13:26+00:00
2026-08-20T18:13:26+00:00
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
বিনোদন
আসছে নিহার ‘মনের মতো মন’
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬:১৩ পিএম 
সংগৃহীত ছবি
নতুন এক প্রেমের গল্প নিয়ে ছোট পর্দায় হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী নাজনীন নাহার নিহা। তাদের জুটিকে নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘মনের মতো মন’। নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত।

ভালোবাসা, আবেগ ও সম্পর্কের নানা টানাপোড়েনের গল্পে নির্মিত নাটকটিতে নিহাকে দেখা যাবে ভিন্ন এক চরিত্রে। চিত্রনাট্যের বুনন ও চরিত্রের গভীরতা পছন্দ হওয়ায় কাজটির সঙ্গে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

ইয়াশ রোহান ও নিহা-নতুন প্রজন্মের এই দুই অভিনয়শিল্পী এরই মধ্যে দর্শকদের মধ্যে নিজেদের জায়গা তৈরি করেছেন। পর্দায় তাদের স্বাভাবিক অভিনয় ও রসায়নও দর্শকদের প্রশংসা পেয়েছে। এবার নতুন গল্পে তাদের জুটি কতটা সাড়া ফেলে, সেটিই দেখার অপেক্ষা।

নাটকটি নিয়ে নিহা বলেন, গল্প ও চরিত্রের প্রতি আগ্রহ থেকেই তিনি ‘মনের মতো মন’-এ অভিনয় করেছেন। ভিন্নধর্মী গল্প ও চরিত্রটি দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী তিনি।

‘মনের মতো মন’ নাটকে ইয়াশ-নিহার পাশাপাশি থাকছেন দেশের একঝাঁক অভিজ্ঞ অভিনয়শিল্পী। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানজিদা হিমু, আজিজুল হাকিম, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, কচি খন্দকার, নওশীন দিশা, গোলাম দস্তগীর সান ও জয় শাহরিয়ার বাপ্পি।

নির্মাতা ইমরাউল রাফাতের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে প্রেমের পাশাপাশি সম্পর্কের নানা জটিলতা ও আবেগের গল্প উঠে আসবে।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে শিগগিরই মুক্তি পাবে ‘মনের মতো মন’।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: