ছাতায় ঢাকা পেট, ভাইরাল ভিডিওতেই কারিনার ‘প্রেগন্যান্সি’ গুঞ্জন

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে ঘিরে ফের শুরু হয়েছে প্রেগন্যান্সির গুঞ্জন। শুক্রবার (২১ আগস্ট) জিম থেকে বের হওয়ার সময় অভিনেত্রীর

2026-08-21T17:58:23+00:00
2026-08-21T17:58:23+00:00
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
বিনোদন
ছাতায় ঢাকা পেট, ভাইরাল ভিডিওতেই কারিনার ‘প্রেগন্যান্সি’ গুঞ্জন
বিনোদন ডেস্ক
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৫:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে ঘিরে ফের শুরু হয়েছে প্রেগন্যান্সির গুঞ্জন। শুক্রবার (২১ আগস্ট) জিম থেকে বের হওয়ার সময় অভিনেত্রীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই তৃতীয়বার মা হতে চলেছেন কি না, এমন প্রশ্ন তুলতে শুরু করেন ভক্তরা।

ভাইরাল ভিডিওতে কালো পোশাকে কারিনাকে গাড়ির দিকে যেতে দেখা যায়। ভিডিওটির একটি পর্যায়ে তাঁর পেটের অংশ ঢাকতে ছাতার ব্যবহার নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। এরপরই অনেকেই ভিডিওতে কথিত ‘বেবি বাম্প’ দেখতে পাওয়ার দাবি করেন।

তবে এসব আলোচনা শেষ পর্যন্ত গুজব বলেই নিশ্চিত হয়েছে। কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি অন্তঃসত্ত্বা নন। তাঁর টিমও প্রেগন্যান্সির খবরকে সরাসরি নাকচ করেছে।

কারিনার প্রেগন্যান্সি নিয়ে এর আগেও একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল। ২০২২ সালেও একই ধরনের জল্পনা তৈরি হলে অভিনেত্রী নিজেই মজার ছলে বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন।

সাইফ আলী খানের সঙ্গে ২০১২ সালে বিয়ে হয় কারিনার। এই দম্পতির দুই সন্তান, তৈমুর ও জাহাঙ্গীর (জেহ)।

এবারও একটি ভাইরাল ভিডিও থেকেই নতুন করে শুরু হয়েছিল তৃতীয় সন্তান নিয়ে জল্পনা। কিন্তু কারিনার টিমের বক্তব্যের পর সেই গুঞ্জনে আপাতত ইতি পড়ল।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: