‘মেজাজ গরম হলেই আমি ভয়ংকর’, পরীমণির রহস্যময় পোস্ট

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণির সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাতে দেওয়া ওই

2026-08-20T18:37:10+00:00
2026-08-20T18:37:10+00:00
  শুক্রবার, ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
বিনোদন
‘মেজাজ গরম হলেই আমি ভয়ংকর’, পরীমণির রহস্যময় পোস্ট
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৬:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণির সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাতে দেওয়া ওই পোস্টে রহস্যজনক এক বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।

পরীমণি লিখেছেন, ‘মেজাজ গরম হওয়ার আগ পর্যন্ত আমি একজন ভালো মানুষ, এরপর কোনো গ্যারান্টি নাই।’

তার এমন মন্তব্যের পর থেকেই ভক্ত ও অনুসারীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে কাকে উদ্দেশ করে বা কী কারণে এমন পোস্ট দিয়েছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও বিভিন্ন সামাজিক ইস্যুতে সরব উপস্থিতির কারণে পরীমণির সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট প্রায়ই আলোচনার জন্ম দেয়। এবারও ব্যতিক্রম হয়নি।

পোস্টটি প্রকাশের পরপরই সেখানে নানা ধরনের মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা। কেউ বিষয়টিকে নিছক মজার ছলে দেওয়া বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এর পেছনে কোনো ব্যক্তিগত ঘটনা থাকতে পারে।

তবে পরীমণির এই রহস্যময় পোস্টের আসল কারণ এখনো জানা যায়নি। ফলে তার ভক্তদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: