ছোট পর্দা ছেড়ে এবার বড় পর্দায় ‘নাগিন’

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘নাগিন’ এবার ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় আসতে পারে। প্রযোজক একতা কাপুরের সাম্প্রতিক এক

2026-08-20T16:43:05+00:00
2026-08-20T16:43:05+00:00
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বিনোদন
ছোট পর্দা ছেড়ে এবার বড় পর্দায় ‘নাগিন’
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৪:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘নাগিন’ এবার ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় আসতে পারে। প্রযোজক একতা কাপুরের সাম্প্রতিক এক পোস্ট ঘিরে এমনই জোরালো জল্পনা তৈরি হয়েছে।

২০১৫ সালে কালারস টিভিতে শুরু হয়েছিল ‘নাগিন’ সিরিজের যাত্রা। ইচ্ছাধারী নাগিন, প্রতিশোধ আর অতিপ্রাকৃত নানা ঘটনার গল্প নিয়ে খুব অল্প সময়েই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় সিরিজটি। দীর্ঘ ১১ বছরে সাতটি মৌসুম প্রচারিত হয়েছে। সর্বশেষ সপ্তম মৌসুমের প্রচার শেষ হয় চলতি বছরের জুনে।

নাগপঞ্চমী উপলক্ষে গত ১৭ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি টিজার প্রকাশ করেন একতা কাপুর। সেখানে ‘নাগিন’-এর আগের মৌসুমগুলোর জনপ্রিয় চরিত্র ও অভিনেত্রীদের ঝলক দেখানো হয়। পোস্টের বার্তায় তিনি জানান, ১১ বছর ছোট পর্দায় রাজত্ব করার পর এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

যদিও পোস্টটিতে কোনো সিনেমার নাম, পরিচালক বা অভিনয়শিল্পীদের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবু এর পর থেকেই ধারণা করা হচ্ছে ‘নাগিন’কে এবার সিনেমার পর্দায় আনার পরিকল্পনা করছে বালাজি টেলিফিল্মস।

সিরিজটির প্রথম দুই মৌসুমে মৌনী রায়ের অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এরপর সুরভি জ্যোতি, নিয়া শর্মা, সুরভি চন্দনা, তেজস্বী প্রকাশ ও প্রিয়াঙ্কা চাহার চৌধুরীসহ একাধিক অভিনেত্রী ‘নাগিন’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। বড় পর্দার সংস্করণে তাঁদের মধ্য থেকে কেউ থাকবেন, নাকি নতুন কোনো মুখকে দেখা যাবে, এখন সেটিই বড় প্রশ্ন।

এর আগে ২০২০ সালে শ্রদ্ধা কাপুরকে নিয়ে ‘নাগিন’ ট্রিলজি নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে সেই প্রকল্পের কাজ এখনো আলোর মুখ দেখেনি। অন্যদিকে কার্তিক আরিয়ানকে নিয়ে ‘নাগজিলা’ নামে আরেকটি সিনেমা নির্মাণের ঘোষণা রয়েছে, যার মুক্তির সম্ভাব্য সময় ২০২৭ সালের ফেব্রুয়ারি।

সব মিলিয়ে একতা কাপুরের নতুন উদ্যোগে ‘নাগিন’ সত্যিই সিনেমার পর্দায় হাজির হয় কি না, আর হলে সেখানে কে থাকছেন, তা জানতে এখন অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: