পুকুরে বিষ, ভেসে উঠল সব মাছ; লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে পুকুরের প্রায় সব মাছ মারা গেছে বলে

2026-08-21T14:55:32+00:00
2026-08-21T14:55:32+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পুকুরে বিষ, ভেসে উঠল সব মাছ; লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:৫৫ পিএম 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে পুকুরের প্রায় সব মাছ মারা গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মাছচাষি। ঘটনায় তাঁর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ছোট জামালপুর গ্রামের আব্দুল মজিদ খাজা মিয়ার পুকুরে এ ঘটনা ঘটে।

খাজা মিয়া জানান, সকালে পুকুরপাড়ে গিয়ে তিনি পানির ওপর অসংখ্য মাছ মরে ভেসে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারাও ঘটনাস্থলে গিয়ে মৃত মাছ দেখতে পান। তাঁর ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগ করায় মাছগুলো মারা গেছে।

ক্ষতিগ্রস্ত মাছচাষির ভাষ্য, প্রায় এক বিঘা আয়তনের ওই পুকুরে তিনি দীর্ঘদিন ধরে রুই, মৃগেল, বাটা, তেলাপিয়া ও সিলভারসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। পুকুরে আনুমানিক ৭ থেকে ৮ মণ মাছ ছিল। মাছগুলো বিক্রির উপযোগী হওয়ার আগেই এমন ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

খাজা মিয়া বলেন, এর আগেও তাঁর পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছিল বলে দাবি করেন তিনি। প্রতিবেশীর সঙ্গে মামলা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে এবারও মাছ নিধন করা হয়ে থাকতে পারে বলে তাঁর সন্দেহ।

স্থানীয়রা ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের ঘটনা মাছচাষিদের জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ছোট জামালপুর গ্রামে পুকুরের মাছ মেরে ফেলার বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: