
গত ১৬ আগস্ট রাতে র্যাব-৪ ও র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, পুলিশের ব্যবহৃত দুটি হ্যান্ডকাপ ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার হাকিমের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দেশের বিভিন্ন এলাকায় ভুয়া ডিবি পুলিশ ও র্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। উদ্ধার করা অস্ত্র ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
র্যাবের তথ্য অনুযায়ী, প্রায় ১৩ মাস আগে টাঙ্গাইলে ডাকাতির সময় গ্রেপ্তার হয়েছিলেন হাকিম। প্রায় ২৩ দিন আগে তিনি জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ১৮টির বেশি মামলা রয়েছে। একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার হাকিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।