মহাসড়কের পাশে কচুর হাট, বাড়ছে যানজট-দুর্ঘটনার শঙ্কা

পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা

সারাদেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে রংপুর-বগুড়া মহাসড়কের পাশে নিয়মিত কচুর হাট বসায় বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। উপজেলার খেদমতপুর এলাকায় প্রতিদিন বিকেল থেকে

2026-08-18T14:33:57+00:00
2026-08-18T14:33:57+00:00
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
সারাদেশ
মহাসড়কের পাশে কচুর হাট, বাড়ছে যানজট-দুর্ঘটনার শঙ্কা
পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
গাইবান্ধার পলাশবাড়ীতে রংপুর-বগুড়া মহাসড়কের পাশে নিয়মিত কচুর হাট বসায় বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। উপজেলার খেদমতপুর এলাকায় প্রতিদিন বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত মহাসড়ক ঘেঁষে এ হাট বসছে। এতে ক্রেতা-বিক্রেতা, পণ্যবাহী যান ও পথচারীদের ভিড়ে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল।

স্থানীয়দের অভিযোগ, ব্যস্ততম এই মহাসড়কের পাশে দীর্ঘ সময় ধরে হাট চলায় হাটের সময় সড়কের দুই পাশে যানবাহনের চাপ বেড়ে যায়। ক্রেতা-বিক্রেতাদের পাশাপাশি কচু ও অন্যান্য পণ্যবাহী যানবাহন মহাসড়কের পাশে অবস্থান করায় যান চলাচলে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা।

হাট চলাকালে অনেক সময় ক্রেতা-বিক্রেতারা সড়কের ওপর চলে আসায় যানবাহনের স্বাভাবিক গতি কমে যায়। এতে যাত্রী ও চালকদের দুর্ভোগের পাশাপাশি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। স্থানীয়রা জানান, ওই এলাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

এলাকার সচেতন মহলের দাবি, জননিরাপত্তার স্বার্থে মহাসড়কের পাশ থেকে কচুর হাটটি দ্রুত সরিয়ে নিরাপদ স্থানে স্থানান্তর করা প্রয়োজন। পাশাপাশি হাটের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে সেখানে প্রয়োজনীয় অবকাঠামো ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয়রা সড়ক পরিবহন মন্ত্রণালয়, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, কোনো দুর্ঘটনা বা প্রাণহানির পর ব্যবস্থা নেওয়ার অপেক্ষায় না থেকে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

কচুর হাটটি অন্যত্র স্থানান্তর করা হলে রংপুর-বগুড়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি ও জনদুর্ভোগও অনেকটা কমবে বলে মনে করছেন স্থানীয়রা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: