মমেক হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের

2026-08-18T14:26:52+00:00
2026-08-18T14:26:52+00:00
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
সারাদেশ
মমেক হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী ইকবাল হোসেইন
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:২৬ পিএম 
সংগৃহীত ছবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। তিনি মমেক হাসপাতাল পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে মমেক হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছালে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবা, অবকাঠামো ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

পরিদর্শনকালে নির্মাণাধীন ক্যানসার ভবন এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি ভবনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। পাশাপাশি রোগীদের আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গেও কথা বলেন তিনি। তাদের চিকিৎসাসেবা ও বিভিন্ন সুবিধার বিষয়ে খোঁজখবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেন তিনি।

এ সময় মমেক হাসপাতালের সহ-সভাপতি ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, উপ-পরিচালক ডা. জাকিউর রহমান, ড্যাব ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি ডা. মো. বদর উদ্দীন, সাধারণ সম্পাদক ডা. মাহমুদ হোসেন নাসিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: