শাহজালাল মাজারের দানবাক্সে ৭০ লাখ ৮৮ হাজার টাকা

সিলেট সংবাদদাতা

সারাদেশ

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ গণনায় তৃতীয় দফায় এখন পর্যন্ত ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে।প্রকাশ্যে

2026-08-15T19:29:11+00:00
2026-08-15T19:29:11+00:00
  রবিবার, ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
সারাদেশ
শাহজালাল মাজারের দানবাক্সে ৭০ লাখ ৮৮ হাজার টাকা
মিলছে না পশু-পাখির হিসাব
সিলেট সংবাদদাতা
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৭:২৯ পিএম 
সংগৃহীত ছবি
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ গণনায় তৃতীয় দফায় এখন পর্যন্ত ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে।

প্রকাশ্যে চলমান এ গণনাকে ঘিরে মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, মাজারের খাদিম কর্তৃপক্ষের পক্ষ থেকে হাঁস-মুরগি, গরু-ছাগল ও কবুতরের হিসাব এখনো দেওয়া হয়নি।

ফলে দানবাক্সে জমা অর্থের পাশাপাশি মাজারে থাকা পশু-পাখি ও অন্যান্য সম্পদের প্রকৃত সংখ্যা এবং সেগুলোর ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্টদের মতে, মাজারের দানবাক্সের অর্থ, আয়-ব্যয় এবং পশু-পাখিসহ অন্যান্য সম্পদের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হলে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আরও বাড়বে।

তৃতীয় দফার টাকা গণনার পাশাপাশি বাকি সম্পদের হিসাবও প্রকাশ করা হবে, এমন প্রত্যাশা করছেন স্থানীয়রা। এতে হযরত শাহজালাল (রহ.) মাজারের সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে জনসাধারণের সামনে একটি পূর্ণাঙ্গ চিত্র উঠে আসবে বলে মনে করছেন তারা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: