মেহেরপুরে ৩ স্থানে বোমাতঙ্ক, সাউন্ডবক্সে বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ

মেহেরপুর সংবাদদাতা

সারাদেশ

মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটির তারে ঝুলিয়ে রাখা বোমাসদৃশ তিনটি বস্তু ঘিরে শনিবার (১৫ আগস্ট) সকালে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

2026-08-15T14:55:26+00:00
2026-08-15T14:55:26+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মেহেরপুরে ৩ স্থানে বোমাতঙ্ক, সাউন্ডবক্সে বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ
মেহেরপুর সংবাদদাতা
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ২:৫৫ পিএম 
বৈদ্যুতিক খুঁটির তারে ঝুলে আছে বোমাসদৃশ বস্তু।
মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটির তারে ঝুলিয়ে রাখা বোমাসদৃশ তিনটি বস্তু ঘিরে শনিবার (১৫ আগস্ট) সকালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে জানায়, এগুলো বোমা নয়; অটোরিকশায় ব্যবহৃত সাউন্ড বক্স।

সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে বক্স আকৃতির একটি বস্তু দেখতে পান স্থানীয়রা। বোমাসদৃশ বস্তু দেখে খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বক্সটি নামিয়ে পানিভর্তি একটি বালতির মধ্যে রাখা হয়। পরে ব্যাটারির সঙ্গে যুক্ত তারের সংযোগ বিচ্ছিন্ন করে বক্সটি খুলে দেখা যায়, ভেতরে সাউন্ড বক্সের মতো একটি যন্ত্র রয়েছে।

এর কিছুক্ষণ পর শহরের কোর্টমোড় ও ড. শহীদ শামসুজ্জোহা পার্কের সামনের বৈদ্যুতিক খুঁটির তারে একই ধরনের আরও দুটি বক্স ঝুলিয়ে রাখার খবর পাওয়া যায়। পরে পুলিশ সেগুলোও উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় পথচারীরা জানান, সকাল সোয়া ৯টার দিকে ড. শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে ঝুলিয়ে রাখা বক্স থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে শোনা যায়। বিষয়টি জানাজানি হলে দ্রুত সেখানে পৌঁছে বক্সটি নামিয়ে নেয় পুলিশ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলো বোমা নয়। বস্তুগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। কে বা কারা এগুলো রেখেছে, তা অনুসন্ধান করা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

একই সকালে শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: