মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, আহত ৫ ছাত্রী

মাদারীপুর সংবাদদাতা

সারাদেশ

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুরে একটি মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কালকিনি

2026-08-15T14:46:11+00:00
2026-08-15T14:46:11+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, আহত ৫ ছাত্রী
মাদারীপুর সংবাদদাতা
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ২:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুরে একটি মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসা-সংলগ্ন একটি বসতঘরের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাদ্রাসার পাশের ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনাসহ পাঁচজন রয়েছে।

ঘটনার খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

বাড়ির মালিক ইমন সরদার বলেন, তাঁর ঘরের সামনে কীভাবে বোমাটি বিস্ফোরিত হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান বলেন, মাদ্রাসা-সংলগ্ন জায়গায় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, বোমা বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: