মানিকগঞ্জে চিকিৎসকের স্বাক্ষর জাল, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মানিকগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় চিকিৎসকের স্বাক্ষর জাল করে বিভিন্ন ক্লিনিক্যাল রিপোর্ট দেওয়ার অভিযোগে নিউ হাই কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব সিলগালা করা

2026-08-12T16:29:34+00:00
2026-08-12T16:29:34+00:00
  বুধবার, ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ১২ আগস্ট ২০২৬
সারাদেশ
মানিকগঞ্জে চিকিৎসকের স্বাক্ষর জাল, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
মানিকগঞ্জ সংবাদদাতা
বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:২৯ পিএম 
সংগৃহীত ছবি
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় চিকিৎসকের স্বাক্ষর জাল করে বিভিন্ন ক্লিনিক্যাল রিপোর্ট দেওয়ার অভিযোগে নিউ হাই কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১২ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, নিউ হাই কেয়ার ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে চিকিৎসক ডা. আশরাফ উজ্জামান হামিমের স্বাক্ষর জাল করে বিভিন্ন ক্লিনিক্যাল রিপোর্ট দিয়ে আসছিল।

অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টারটির ল্যাব সিলগালা করে দেওয়া হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: