আসাদের বিরুদ্ধে ঐতিহাসিক রায়, মৃত্যুদণ্ড দিল সিরিয়ার আদালত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) তার অনুপস্থিতিতে

2026-08-11T16:55:43+00:00
2026-08-11T16:55:43+00:00
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
আসাদের বিরুদ্ধে ঐতিহাসিক রায়, মৃত্যুদণ্ড দিল সিরিয়ার আদালত
আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) তার অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

একই মামলায় আসাদের চাচাতো ভাই আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০১১ সালে দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশে বিক্ষোভ দমনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ওই দমন অভিযান থেকেই পরবর্তীতে সিরিয়ায় দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের সূত্রপাত হয়।

কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে রায় ঘোষণা করা হয়। রায় পড়ার সময় আতেফ নাজিবকে বন্দি পোশাকে আদালতের খাঁচার ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখলে নেওয়ার পর বাশার আল-আসাদ ও তার ভাই মাহের আল-আসাদ রাশিয়ায় পালিয়ে যান। পরে আতেফ নাজিবকে গ্রেপ্তার করা হয়। তিনি আসাদ সরকারের বিচারের মুখোমুখি হওয়া উচ্চপদস্থ কর্মকর্তাদের অন্যতম।

আতেফ নাজিব সিরিয়ার সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল। ২০১১ সালে দারা প্রদেশে তিনি আসাদ সরকারের রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

আসাদের বিরুদ্ধে দেওয়া এই রায় সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সাবেক সরকারের কোনো শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে প্রথম বিচারিক রায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্তর্বর্তী কর্তৃপক্ষ চলতি বছর সাবেক সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে সশরীরে ও অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু করেছে। এসব বিচারের মাধ্যমে গৃহযুদ্ধ চলাকালে সংঘটিত বিভিন্ন অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: ফ্রান্স ২৪


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: