বেলুচিস্তানে সেনা অভিযান, পুলিশের অস্ত্র ছিনিয়ে নিল বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তানে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। প্রদেশের পাঞ্জগুর জেলার চিদগি ও আশপাশের এলাকায় বালোচ বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান

2026-08-10T20:52:16+00:00
2026-08-10T20:52:16+00:00
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
বেলুচিস্তানে সেনা অভিযান, পুলিশের অস্ত্র ছিনিয়ে নিল বিদ্রোহীরা
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:৫২ পিএম 
সংগৃহীত ছবি
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তানে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। প্রদেশের পাঞ্জগুর জেলার চিদগি ও আশপাশের এলাকায় বালোচ বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। অভিযানের সময় বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও মর্টার শেল নিক্ষেপের খবর পাওয়া গেছে।

সোমবার (১০ আগস্ট) পাঞ্জগুর জেলার চিদগি এলাকায় এ অভিযান শুরু হয় বলে স্থানীয় সূত্রের বরাতে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। অভিযানে নিরাপত্তা বাহিনী ড্রোনও ব্যবহার করছে বলে খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত অভিযান নিয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর মধ্যেই প্রাদেশিক রাজধানী কোয়েটায় পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ৮ আগস্ট রাতে কোয়েটার কাম্বারানি রোডে সশস্ত্র ব্যক্তিরা পুলিশের ঈগল স্কোয়াডের সদস্যদের গতিরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের গোলাগুলির ঘটনাও ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা সামান্য আহত হন বলে জানা গেছে।

পরে সশস্ত্র ব্যক্তিরা পুলিশ সদস্যদের হাত বেঁধে তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর কোয়েটাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সংঘাত চলছে। বিশেষ করে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) ও অন্যান্য গোষ্ঠীর তৎপরতার কারণে প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে আছে।

চলতি বছরের শুরুতেও বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় বড় ধরনের হামলার পর পাকিস্তানি নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করেছিল। পাঞ্জগুরসহ একাধিক এলাকায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়।

বেলুচিস্তানের স্বাধীনতার দাবিকে কেন্দ্র করে পাকিস্তান সরকারের সঙ্গে বালোচ বিচ্ছিন্নতাবাদীদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই প্রদেশে রাজনৈতিক অধিকার, সম্পদের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা অভিযান নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভও রয়েছে।

সাম্প্রতিক সামরিক অভিযান ও কোয়েটায় পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: