ফিলিস্তিনিদের ১৭শ মরদেহ আটকে রেখেছে ইসরায়েল, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভবিষ্যতে বন্দিবিনিময়ের কাজে ব্যবহারের সম্ভাবনা বিবেচনায় প্রায় ১ হাজার ৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল। দেশটির সংবাদপত্র হারেৎসের এক প্রতিবেদনে

2026-08-11T16:45:30+00:00
2026-08-11T16:45:30+00:00
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ফিলিস্তিনিদের ১৭শ মরদেহ আটকে রেখেছে ইসরায়েল, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য’
আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
ভবিষ্যতে বন্দিবিনিময়ের কাজে ব্যবহারের সম্ভাবনা বিবেচনায় প্রায় ১ হাজার ৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল। দেশটির সংবাদপত্র হারেৎসের এক প্রতিবেদনে নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার সাম্প্রতিক আলোচনায় ফিলিস্তিনিদের মরদেহ আটকে রাখার এই সংখ্যা উঠে এসেছে। নাম প্রকাশ না করার শর্তে দুটি সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি ভবিষ্যতে কোনো ইসরায়েলি নাগরিক আটক বা নিখোঁজ হলে তাদের বিনিময়ে ব্যবহারের জন্য ফিলিস্তিনিদের মরদেহ সংরক্ষণ করে রাখার পক্ষে মত দিয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীও এই অবস্থানকে সমর্থন করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বছরের অক্টোবরে একটি ফিলিস্তিনি অধিকার সংগঠন জানিয়েছিল, ইসরায়েল গাজা উপত্যকার প্রায় ১ হাজার ৫০০ বাসিন্দার মরদেহ সেদে তেইমান নামের একটি স্থাপনায় আটকে রেখেছে।

এদিকে, গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ২৫৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: