‘সুন্দরবনে ১০০ হরিণের ফাঁদ উদ্ধার, নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকারে দুই জেলে কারাগারে’

কয়রা (খুলনা) সংবাদদাতা

সারাদেশ

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে কাঁকড়া ধরার সরঞ্জামসহ

2026-08-11T16:11:51+00:00
2026-08-11T16:11:51+00:00
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
সারাদেশ
‘সুন্দরবনে ১০০ হরিণের ফাঁদ উদ্ধার, নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকারে দুই জেলে কারাগারে’
কয়রা (খুলনা) সংবাদদাতা
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:১১ পিএম 
সংগৃহীত ছবি
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে কাঁকড়া ধরার সরঞ্জামসহ একটি নৌকা জব্দ করা হয়। একই সময়ে সুন্দরবনের কুনচিরখাল এলাকায় পৃথক অভিযানে হরিণ শিকারের জন্য পেতে রাখা প্রায় ১শ’ মালা ফাঁদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফাঁদ পেতে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করেছে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সুন্দরবন পশ্চিম বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন সন্ন্যাসীর খাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করা হয়।

আটকরা হলেন, কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের মোকলেসুর রহমান (৪০) ও অহিদুল গাজী (৩২)।

অন্যদিকে, সুন্দরবনের কুনচিরখাল এলাকায় পৃথক অভিযানে হরিণ শিকারের উদ্দেশ্যে পেতে রাখা প্রায় ১শ’ মালা ফাঁদ উদ্ধার করা হয়। এ সময় ফাঁদ পেতে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়েছে।

কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘নিষিদ্ধ সময়ে সুন্দরবনে কাঁকড়া শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করা হয়েছে। একই অভিযানে হরিণ শিকারের ফাঁদও উদ্ধার করা হয়।’

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান জানান, আটক দুই জেলের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। পরে তাদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ সময়ে শিকার বা বনজ সম্পদ আহরণের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বনের গভীরে অভিযান পরিচালিত হওয়ায় নেটওয়ার্ক সংযোগ না থাকায় ঘটনাস্থলের ছবি সংগ্রহ করা সম্ভব হয়নি। প্রতিবেদনের সঙ্গে সুন্দরবনের ছবি ব্যবহার করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: